ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বিষখালী নদীতে নিখোঁজ কলেজছাত্র’র মৃতদেহ দুদিন পর ‍উদ্ধার

    বিষখালী নদীতে নিখোঁজ কলেজছাত্র’র মৃতদেহ দুদিন পর ‍উদ্ধার
    নিখোঁজ কলেজছাত্রের লাশ ‍উদ্ধার করে ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে নিখোঁজ কলেজছাত্র আলিফের মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বরিশালের বাকেরগঞ্জ ‍উপজেলার নিয়ামতি এলাকার বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

    এর ‍আগে শনিবার রাতে নিখোঁজ হয় হন ‍আরিফ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও পুলিশ কে জানালে স্বজনরা গিয়ে আলিফের মৃতদেহ সনাক্ত করে।

    পরে বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম ও বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন মৃত আলিফের লাশ শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন এর মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মৃত রিফাত বিন আলিফের বাড়িতে চলেছে শোকের মাতম।

    শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন আমাদের জানালে আমারা আলিফের স্বজদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিচয় সনাক্ত করি। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজ বাড়িতে দুপুর ২টায় আলিফের জানাজা শেষে মৃতদেহ দাফন করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ