ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • জোর করে বিয়ে দেয়ার চেষ্টা, বিষপানে প্রাণ দিলো কিশোরী

    জোর করে বিয়ে দেয়ার চেষ্টা, বিষপানে প্রাণ দিলো কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পরিবারের সাথে অভিমান করে রিমানা আক্তার নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। 

    সে উপজেলা মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বদনিকাঠি গ্রামের মো. শামসের খলিফার মেয়ে।

    জানা গেছে, রিমানার পরিবার তার বিয়ে দেয়ার প্রস্তুতি নিলে রিমানা বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে রিমানার সাথে তার পরিবারের কথা কাটাকাটি হয়। 

    পরে এক পর্যায়ে শুক্রবার রাতে রিমানা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন রিমানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা অবস্থায় শনিবার দুপুরে রিমানার মৃত্যু হয়।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। বরিশালে লাশের ময়না তদন্ত হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ