ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা ফুলহার হাওলাদার বাজার এলাকা থেকে তাঁর শাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে মৃত ওই ব্যক্তি মানসিক ভারসম্যহীন ছিল। 

    পুলিশ জানায়, স্থানীয় লোকজন শনিবার বিকেলে অজ্ঞাত এই ব্যক্তির লাশ ফুলহার হাওলাদার বাজারে পশ্চিম পাশে ব্রীজের নিচে খালের কিনারে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

    স্থানীয় চৌকিদার কুমদ চন্দ্র বড়াল জানায়, অজ্ঞাত ওই ব্যক্তিকে ফুলহার হাওলাদার বাজারসহ আশপাশের এলাকায় কয়েকদিন থেকে ঘোড়াফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। 

     রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানতে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ