ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী  থেকে এক অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার উত্তমাবাদ এলাকার নদী থেকে লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়,  শনিবার রাতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ  খেয়াঘাটের কাছাকাছি এক ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় এখনো পাওয়া যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লাশের শরীরের বেশিরভাগ অংশই পচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ