ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক   আত্মঘা/তী সাংবাদিক পুলক চ্যাটার্জির পথে পা বাড়িয়েছিলাম আমিও..... বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
  • ২০ মে থেকে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

    ২০ মে থেকে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। ২০ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত তটরেখা থেকে মৎস্য সমুদ্রসীমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    এই সময়ে কোনো ফিশিং বোট, যান্ত্রিক নৌ যানসহ কোনো নৌ যান দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

    মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজননে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের উপকূলীয় ১৪ জেলা ও ৬৫টি উপজেলায় ও চট্টগ্রাম নগরীতে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    ঢাকা মৎস্য অধিদপ্তরের উপপ্রধান (সামুদ্রিক) বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই এটি সমুদ্রসীমা এলাকায় কার্যকর করা হবে। এর উদ্দেশ্য হলো- মৎস্য প্রজনন মওসুমে মাছের আহরণ বন্ধ করা, যাতে মাছের প্রজনন ঠিক মতো হয়।

    তিনি জানান, তিন লক্ষাধিক সামুদ্রিক জেলে যাদের ৬৮ হাজার মেকানাইজড ও আরটিশাল বোট ও ২৬০টি ইন্ডাস্ট্রিয়াল বোট আছে তাদের ওপর এটি প্রযোজ্য হবে।

    বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনিসুর রহমান তালুকদার জানান, এই মুহূর্তে মৎস্যজীবীদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছ রক্ষাই এর উদ্দেশ্য। জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞায় ৮৬ কেজি করে চাল পাবেন। এই সময়ে জেলেরা যাতে সমুদ্রে না যান সেজন্য প্রচার প্রচারণার প্রস্তুতি চলছে।

    ৬৫ দিনের নিষেধাজ্ঞা আওতাভুক্ত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আহবান জানিয়েছেন বরিশাল ক্ষুদ্র মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ইসরাইল পণ্ডিত। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ