ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি ও ধমকা হাওয়া বইছে

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি ও ধমকা হাওয়া বইছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বইছে ধমকা হাওয়া। কখনো হালকা কখনো ভারি বৃষ্টিপাতে মানুষ রাস্তায় নামতে পারছে না। 

    সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, গুমোট আবহাওয়া বিরাজ করছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষ ইতোমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে। নদীর পানি আগের চেয়ে কিছুটা বেড়েছে। বৃষ্টির কারণে শহরে মানুষের যাতায়াতও কমে গেছে। অনেকেই ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে যে যেভাবে পারছেন নিরাপদে বাড়িতে ছুটে যাচ্ছেন। 

    উপক‚লীয় এ জেলা পায়রাবন্দর সংলগ্ন বঙ্গপসাগরের নিকটবর্তী হওয়ায় জেলেদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসান। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ৭৪টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন সব ধরণের প্রস্তুতি নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ