ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজাপুরে তিন মাসের গর্ভবতী স্ত্রীর মৃত্যু

    রাজাপুরে তিন মাসের গর্ভবতী স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামীর পাশবিক নির্যাতনে তিন মাসের গর্ভবতী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধু মুন্নি বেগম (২৩) এক সন্তানের জননী। মুন্নি বেগম রাজাপুরের সাতুরিয়া গ্রামের শাহিনুল হক গাজীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী মাসিদুর ইসলাম রুবেল একই গ্রামের আব্দুল মাজীদ বিশ্বাসের ছেলে।

    নিহতের স্বজনরা জানান, মুন্নিকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী রুবেল। ঘটনার দিন রুবেল স্ত্রীকে গর্ভপাত করানোর জন্য বললে শুরু হয় বাকবিতন্ডা।এক পর্যায়ে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলে স্বামী এবং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গলায় রশি দিয়ে ঝোলানোর প্রস্তুতি নেয়।

    এক পর্যায়ে স্থানীয়রা, মুন্নিকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক (সহকারী সার্জন)  ডা. মো. কামাল হোসেন বলেন মুন্নি বেগমকে ১০টা ১৫ মিনিটে নিয়ে আসা হয়, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

    ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস মুঠোফোনে জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে।  যেহেতু ঘটনাটি রাজাপুর থানাধীন তাই  এ ব্যাপারে রাজাপুর থানায় মামলা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ