ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে: কাদের

    জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

    তিনি মঙ্গলবার  সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।  যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত তাদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের জানতে চান করোনা মোকাবেলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬'শ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে? স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোন কারণ নেই। 

    বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো,তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো। 

    বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিলো তাও ব্যর্থ হয় বলেও জানান ওবায়দুল কাদের।  বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।  

    করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্যা ইকোনোমিস্টসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।  

    সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছে এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উলে­খ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। 

    বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তাঁর কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।  

    ওবায়দুল কাদের আরও জানান শেখ হাসিনা, সরকার পরিচালনায় হাওয়া ভবনের মতো কোন বিকল্প ক্ষমতা কেন্দ্রের অস্তিত্ব নেই। তিনি বলেন, জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ