ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দোকানের সামনেই যুবককে গুলি করে হত্যা

    দোকানের সামনেই যুবককে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে নোয়াখালীর প্রবাসী এক যুবককে। নিহত সালাউদ্দিন রায়হান (৩৫) নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মো. সোলায়মানের ছেলে। বর্তমানে নিহতের লাশ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে।  

    শুক্রবার ১৩ মে রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোটভাই মোসলেউদ্দিন রোমন।  

    মোসলেউদ্দিন রোমন জানান, গত ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহেন্সবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোটভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে একাধিক প্রবাসীর শেয়ারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সর্বশেষ গত ছুটিতে আসার পর একমাস আগে দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন রায়হান।

    রোমন আরো জানায়, গত বুধবার রাত ৮টার দিকে শহর থেকে দোকানের মাল ক্রয় করে দোকানের সামনে আসে রায়হান। দোকানের পাশে গাড়িটি পাকিং করে নামার সাথে সাথে আগে থেকে ওঁৎপেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছুড়ে। মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ