ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক সাংবাদিক বেলায়েত বাবলু হাসপাতালে ভর্তি বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক   আত্মঘা/তী সাংবাদিক পুলক চ্যাটার্জির পথে পা বাড়িয়েছিলাম আমিও..... বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা
  • চোখ বন্ধ করে পরামর্শক নেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

    চোখ বন্ধ করে পরামর্শক নেওয়া যাবে না: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    আসন্ন ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়ার সময় এই নির্দেশনা দেন সরকার প্রধান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

     শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ ছাড়া সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও কয়েকজন মন্ত্রী ও সচিব বৈঠকে সংযুক্ত হন। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেওয়ার কথা বলেছেন। পরামর্শক যতখানি দরকার ততটাই নেওয়া হবে। ঢালাওভাবে নয়। চোখ বন্ধ করে পরামর্শক নেওয়া যাবে না। 

    যাচাই-বাছাই করে প্রয়োজনের তাগিদেই কেবল পরামর্শক নিয়োগ দিতে হবে। পরিকল্পনামন্ত্রী জানান, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। গবেষণার ও সরকার প্রধানে গুরুত্বারোপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের কারণে, কৃষি তার কৃষিতে করবে।  ফান্ড থাকতে হবে।  গবেষণা করতে হবে।  বৈজ্ঞানিক, গবেষক এগুলো রাখতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ