ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে জনশুমারি সভা অনুষ্ঠিত

    ঝালকাঠিতে জনশুমারি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জনশুমারি সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যলয়। 

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিসংখ্যান পরিচালক আতিকুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৪টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানরা উস্থিত ছিলেন। 

    আগামী  ১৫ জুন থেকে ২১ জুন দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৭৪ সালের ২৬ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮টি সংস্থাকে একভূত করে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৩ সালের ২৭ ফেব্রæয়ারি পরিসংখ্যান আইন  ২০১৩ মহান জাতীয় সংসদে পাশ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যান ব্যবস্থায় জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও) হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ