ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

    রাজাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী খেলায় রাজাপুর ইউনিয়ন একাদশ গালুয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করেন।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনুজা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান।

    উল্লেখ্য এ টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ছয়টি দল অংশগ্রহন করবে বলে টুর্ণামেন্ট কমিটি নিশ্চিত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ