ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

    বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও আটজন আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।  মৃত তিন শিশু হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের মেয়ে তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল (১১)।

    এ ঘটনায় গুরুতর আহত হবি রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

    পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন ক্ষেতে বাদাম তুলতে যায়। বাদাম তোলার একপর্যায়ে হঠাৎ অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিশু।  

    এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

    স্থানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।  

    বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ