ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • লন্ডনে শহীদ মিনারে গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা

    লন্ডনে শহীদ মিনারে গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডনের আলতাব আলী পা‌র্কের শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রবাসী আর বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা তাকে শেষ বিদায় জানান।

    যুক্তরাজ্য প্রবাসী এই লেখক, সাংবাদিক, কলামিস্টের মরদেহ শুক্রবার দুপুরে নিয়ে যাওয়া হয় পূর্ব লন্ড‌নের ব্রিক‌ লেইন মস‌জি‌দে। সেখানে জুমার পর জানাজায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গাফফার চৌধুরীর একমাত্র ছেলে অনুপম চৌধুরী বাবার জন্য দোয়া চান সবার কাছে।

    জানাজা শেষে গাফফার চৌধুরীর কফিন নেয়া হয় আলতাব আলী পা‌র্কের শহীদ মিনার চত্বরে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। এরপর বি‌ভিন্ন রাজনৈতিক-সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠ‌ন ও নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দেন কফিনে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাফফার চৌধুরীর। ৮৮ বছরের জীবনে ভাষা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী ছিলেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ