ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

    স্থগিত এশিয়া কাপ ক্রিকেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে আবারো স্থগিত করে দেয়া হলো এশিয়া কাপ ক্রিকেট। এবারের এশিয়া কাপ আগামী জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

    গতবছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আয়োজক ছিলো পাকিস্তান। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিলো আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গতবছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

    লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ প্রসঙ্গে বলেন, চলমান পরিস্থিতির কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন সম্ভব হচ্ছে না।

    তিনি জানান, এই আসরটি হয়তো ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে। কেননা বেশিরভাগ দেশই আগামী দুই বছরের সূচি নির্ধারণ করে রেখেছে।

    ডি সিলভা জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্রুতই এ ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দেবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ