ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • খালি পেটে পানি পান করার যত উপকারিতা

    খালি পেটে পানি পান করার যত উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন ৫-৬ লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক গ্লাস পানি পান করলে, তা হজমের ক্রিয়াকে স্বাভাবিক রাখে। তাতে পেটে গ্যাস ও পেট ফুলে থাকার মতো কোনো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

    খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিনও দূর হয়ে যায়। এছাড়াও সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা কী কী, তা একনজরে দেখে নেওয়া যাক-

    সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে অন্তত ৩ গ্লাস কুসুম কুসুম পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে সারারাত জমে থাকা ময়লা দূর হয়ে যায়।

    বর্তমানে ভুল খাদ্যাভ্যাসের কারণে অধিকাংশের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। তবে খালি পেটে পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে তিন গ্লাস পানি পান করুন। কয়েক সপ্তাহ পর নিশ্চিত এর ফল পাবেন।

    যদি ওজন ক্রমশ বৃদ্ধি নিয়ে সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ১-২ গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন। এতে শরীরে মেটাবলিজম উন্নত হয়। ধীরে ধীরে ওজন কমতেও সাহায্য করে।

    ভোরবেলায় পানি পান করলে ঋতুস্রাব, প্রস্রাব, গলা ও কিডনি সংক্রান্ত রোগ সেরে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ২-৩ গ্লাস পানি পান করা উচিত।

    সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে নতুন কোষ তৈরি হয়। এছাড়া পেশিতে কোনও প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয়ে যায়। এছাড়া পেশি মজবুত করতেও সাহায্য করে।

    খালি পেটে পানি পান করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ রক্ত শুদ্ধ হলে তার বহিঃপ্রকাশ পায় মুখের ত্বকে। অসাধারণ ত্বক ও তার উজ্জ্বলতার জন্য সেলেবদের প্রথম কাজই হলো ঘুম থেকে উঠে গরম বা স্বাভাবিক পানি পান করা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ