ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • লিপস্টিক ব্যবহারের টিপস

    লিপস্টিক ব্যবহারের টিপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজকে আমরা জানবো কিভাবে ঠিকভাবে লিপ লাইনার ব্যবহার করা যায়, কিভাবে লিপস্টিক ঠিক করা যায় এবং কিভাবে লিপস্টিকের ফিনিস ঠিক করা যায়।

    ১। আপনার ঠোঁট এক্সফোলিয়েট করুন
    আপনি যে কালারের বা ফিনিসের লিপস্টিকই ব্যবহার করুন না কেন আপনার ঠোঁট স্মুথ এবং হাইড্রেটেড রাখা গুরুত্বপূর্ণ। যখন আপনার ঠোঁট ড্রাই বা ফ্লেকি হয়ে থাকে তখন লিপস্টিক ঠোঁটে দীর্ঘক্ষণ থাকেনা। এর জন্য যেকোনো লিপ এক্সফোলিয়েটর বা ডাই এক্সফোলিয়েটর ব্যবহার করুন। চিনি এবং বাটার দিয়ে আপনি নিজেই এক্সফোলিয়েটর তৈরি করে নিতে পারেন।

    ২। লিপস্টিক ব্যবহারের সময় ভুলগুলো এড়িয়ে চলা
    লিপস্টিক ব্যবহারের সময় সবারই কমবেশি ভুল হয়ে থাকে। আর এজন্য বেশিরভাগ মানুষই লিপস্টিক ব্যবহারের পর কনসিলার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আপনি যদি লিপ ব্রাশ দিয়ে অল্প পরিমাণ কনসিলার ব্যবহার করে লিপস্টিকের বর্ডারটি ঠিক করেন তাহলে তা ঠোঁটে ম্যাজিকের মত কাজ করবে।

    ৩। যেকোনো লিপস্টিক কে ম্যাট বানিয়ে নিন
    বর্তমানে ট্রেন্ডি লিপস্টিক হচ্ছে ম্যাট লিপস্টিক। কিন্তু আপনার প্রিয় শেডের ম্যাট যদি পাওয়া না যায় তাহলে কি করবেন? একটি ম্যাট ব্লাশ বা লুজ পাউডার ব্যবহার করে লিপস্টিকে ম্যাট ফিনিস আনতে পারেন। প্রথমে লিপস্টিক ব্যবহার করুন এবং তারপর আঙ্গুল দিয়ে আলতোভাবে পাউডার বা ব্লাশ ঠোঁটে প্যাট করুন এবং পেয়ে যান ম্যাট ফিনিস।

    ৪। লিপস্টিক লক করুন
    লিপস্টিক ব্যবহারের সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে ধীরে ধীরে লিপস্টিক ম্লান হয়ে যায়। আপনার লিপস্টিক কে লক করে রাখার জন্য নিচের পদ্ধতি গুলো মেনে চলুন। লিপস্টিক ব্যবহারের পর অতিরিক্ত লিপস্টিক মুছে ফেলুন। একটি পরিষ্কার টিস্যু নিয়ে তার প্লাই দুটো আলাদা করুন এবং দুই হাতে দুই অংশ রাখুন। একটি লেয়ার আপনার ঠোঁটের উপর রাখুন এবং ট্রান্সলুসেন্ট লুজ পাউডার আপনার ঠোঁটের উপর ব্যবহার করুন। এরপর আরেকটি লেয়ার যোগ করুন। ট্রান্সলুসেন্ট পাউডার আপনার ঠোঁটের অতিরিক্ত তেল শুষে নেয় এবং আপনার লিপস্টিক কে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে।

    ৫। ন্যাচারাল শেড
    আমাদের সবারই একটা পছন্দের নিউট্রাল লিপস্টিক থাকে কিন্তু অনেক সময় সেই শেডটি আমাদের মানায় না। এর কারণ হচ্ছে আপনার লিপস্টিকের মধ্য দিয়ে আপনার ঠোঁটের ন্যাচারাল কালার দেখা যায়। এই সমস্যা সমাধানের জন্য লিপস্টিক ব্যবহারের আগে আপনার ঠোঁটে অল্প করে কনসিলার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন। এর ফলে আপনার লিপস্টিকের আসল কালার দেখাবে।

    ৬। ফেদারিং দূর করার উপায়
    আপনার লিপস্টিক যদি মাঝে মাঝে আপনার লিপ লাইনের বাইরে ছড়িয়ে যায় তাহলে ফেইস প্রাইমার ব্যবহার করুন। লিপস্টিক ব্যবহারের আগে পরিষ্কার ঠোঁটে প্রাইমার ব্যবহার করুন। ফলে আপনার লিপস্টিক আর ছড়িয়ে যাবেনা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ