ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • অবৈধভাবে বালু উত্তোলন, দু’জনের জরিমানা 

    অবৈধভাবে বালু উত্তোলন, দু’জনের জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

    মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার এ জরিমানা করেন।

    সাজাপ্রাপ্ত দু’জন হলেন-নলছিটি দপদপিয়া ইউনিয়নের আবদুল রশিদ রাঢ়ীর ছেলে লোকমান হোসেন রুবেল (৩৫) ও পৌরসভার অনুরাগ এলাকার মোজ্জামেল হক (৫৫)।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জাহান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ (গ) ধারায় ওই দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ