ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • নলছিটিতে ইয়াবা সহ আটক ২

    নলছিটিতে ইয়াবা সহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযানে ২৪০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে নলছিটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    সোমবার রাতে উপজেলা শহরের পুরানবাজার থেকে ১৪০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। অপরদিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন থেকে ১শ পিস ইয়াবাসহ আরেক জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

    আটককৃতরা হলেন, রাসেল মোল্লা (২৯) নলছিটি পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে ও জুয়েল সরদার (৩৬) রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে। 

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরপাশা থেকে জুয়েলকে ১শ পিস ইয়াবা সহ আটক করা হয়। 

    নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, পুরান বাজারের বাসা থেকে ১৪০ পিস ইয়াবা সহ রাসেল কে আটক করি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ডিবি পুলিশ ২ জনকে ইয়াবা সহ আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ