ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

    পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতরা হলেন স্থানীয় পাথরটিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০)। তারা দুজনই মিরতিঙ্গা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের কালাছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী জানান, মঙ্গলবার বিকালে শিশু দুটি গোসল করতে ধলই নদী সংলগ্ন কালা ছড়ায় গিয়েছিলো। সেখানে নামার পর পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়।

    অনেক খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকার কালাছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশু দুটি মারা যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ