ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে ৮৫ হাজার ৫৪৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

     ঝালকাঠিতে ৮৫ হাজার ৫৪৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আগামী ৪ জুন থেকে ৭ জুন ৮৫ হাজার ৬৪৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী দশ হাজার ১০ হাজার ১৬৫ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩৮৩ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 

    জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।  তিনি জানান, আগামী ৪ মে থেকে টানা চারদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৮২৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সেচ্ছাসেবীরা।  

    কর্মশালায় মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিুলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা। উন্মুক্ত আলোচনায় অশংগ্রহণকারী সাংবাদিকরা বক্তব্য দেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ