ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের বৃক্ষরোপণ

    ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের বৃক্ষরোপণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম পেয়ারা, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।  

    পরে অতিথিরা সারিবদ্ধভাবে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি কে এম সবুজ। এছাড়াও শুভসংঘের সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক জুনায়েত হোসেন নিনয়, সদস্য খান মুহাম্মদ জুবায়ের ও আব্দুল আলিম শান্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

    অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম কালের কণ্ঠ শুভসংঘের বৃক্ষরোপণ কার্যক্রমের প্রশংসা করে বলেন, শুভসংঘ ঝালকাঠিসহ সারাদেশে ভালো কিছু কাজ করছে। ঝালকাঠিতে বিভিন্ন সময় এ সংগঠনের সদস্যদের দেখেছি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কখনো অভুক্ত মানুষের খাবার তুলে দেওয়া, কাউকে সাহায্য করা, শিশুদের উপহার, শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করে প্রশংসিত হচ্ছে। 

    করোনাকালে মাস্ক বিতরণ, শীতে কম্বল বিতরণ, পোশাক বিতরণ করতেও তাদের দেখা গেছে। আমি এসব উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি তারা ভবিষ্যতেও ভালো কাজের সঙ্গে থাকবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা করছি। যারা ভালো কাজ করে, আমরা সবসময় তাদের পাশে আছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ