ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরেছে ১৬০

    লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরেছে ১৬০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৬০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬মে) সকালে তাদের বহনকারী বুরাক এয়ারলাইনসের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লিবিয়া থেকে ১৬০ জন বাংলাদেশি নাগরিকদের বহন করা বুরাক এয়ারের ফ্লাইট ইউজেড-২২২ ঢাকায় অবতরণ করেছে।’

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বন্দিশালায় আটকদের মধ্য থেকে এই ১৬০ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। তাদের বাংলাদেশে পৌঁছে দিতে লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটটি ভাড়া করেছিল আইওএম।

    স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৪টায় লিবিয়ার মেতিগা বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

    এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে দেখা করে তাদের বিদায় জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ