ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তি উৎসব

    ঝালকাঠিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তি উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তি উৎসব। বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১ ও জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। 

    আলোচনা, কবিতা আর গীতিনাট্যে তুলে ধরা হয় কালজয়ী দুই কবির সৃষ্টি কর্ম। মনোমুগ্ধকর অনুষ্ঠানে শতশত দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীয়দের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, রবীন্দ্র গবেষক ড. কামরুন্নেছা আজাদ, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত ও সাংবাদিক পলাশ রায়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ