ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে হজ গমনেচ্ছুকদের প্রশিক্ষণ

    ঝালকাঠিতে হজ গমনেচ্ছুকদের প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন ১১৭ জন। হজ গমনেচ্ছুকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

    বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

    প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ইব্রাহিম খলিল।

     প্রশিক্ষণ প্রদান করেন ইসলামি ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সাবেক পরিচালক মো. নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল হাই নিজামী ও মাওলানা মোকতার হোসেন। হজ গমনেচ্ছুকদের পাঁচটি বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সিভিল সার্জন কার্যালয়ের জমা দিতে হবে বলেও জানানো হয় প্রশিক্ষণে। এছাড়াও হজের নানা বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয় এ প্রশিক্ষণে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ