ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

     নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুম্পা সিকদার প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ভোস্ড’র সহযোগীতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষণের আয়োজন করে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। 

    সভাপতিত্ব করেন আউট অব চিলড্রেন প্রোগ্রামের কর্মসূচি প্রধান মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো জেলা সহকারি পরিচালক ও কোর্স সমন্বয়কারী মো. জানে-ই-আলম হাওলাদার, জেলা প্রোগ্রাম ম্যানেজার মিল্টন কুমার দত্ত, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) মো. আবদুল জব্বার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো. ইউসুফ আলী। উল্লেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন শিক্ষক ও সুপারভাইজারদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ