ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • নলছিটিতে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা 

    নলছিটিতে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম মাহাবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে কর্মশালয় স্বাগত বক্তব্য রাখেন  জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির। 

    কর্মশালায় অটিজম ও জেন্ডার বিষয়ক সেশন পরিচালনা করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শামিম আহসান, শিশু ও নারী নির্যাতন এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সেশন পরিচালনা করেন ঝালকাঠি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. আবদুল্লাহ আল আমীন, কোভিড-১৯ মোকাবেলা ও প্রাথমিক শিক্ষায় অভিযোজন সক্ষমতা বিষয়ক সেশন পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির।  কর্মশালায় অংশ গ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধিরা। ঝালকাঠি জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ