ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ম্যারাডোনাকে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

    ম্যারাডোনাকে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ৭ চিকিৎসকের বিরুদ্ধে মামলাও করেছেন আর্জেন্টাইন কিংবদন্তির দুই মেয়ে। তাদের দাবি হত্যা করা হয়েছে ১৯৮৬ সালের বিশ্বকাপের মহাতারকাকে।

    গত বছরের ২৫ নভেম্বর মারা যান আর্জেন্টাইন কিংবদন্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। প্রাথমিকভাবে বলা হয়েছিল, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ম্যারাডোনাকে।

    এরপর ম্যারাডোনার মৃত্যু নিয়ে শুরু হয় তদন্ত। স্যান ইসিডিরো আদালতের বরাতে ইএসপিএন জানিয়েছে, তার চিকিৎসায় গাফিলতি হয়েছিল।

    মৃত্যুর আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল ম্যারাডোনার। হত্যা মামলায় যেই ৭ জনের নাম জড়িয়েছে তারা প্রত্যেকেই চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মস্তিষ্কে অস্ত্রোপচারকারী লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। দুই জন নার্স ও একজন মেডিকেল অফিসার রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাদের। আদালতের পক্ষ থেকে অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ