ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পাহারাদারই দখল করল অমিয় বালার জমি

    পাহারাদারই দখল করল অমিয় বালার জমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে প্রতিবেশী এক প্রভাবশালীর হাত থেকে জমি রক্ষার জন্য পাহারাদার এনেছিলেন বৃদ্ধা অমিয় বালা (৬৫)। সেই পাহারাদারই এখন তাঁর জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন। দরিদ্র অমিয় বালাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন আওয়ামী লীগ নেতার বোন লিপি বেগম। অসহায় অমিয় বালা বিচারের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। 

    রবিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিপি বেগম ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অমিয় বালার ছেলের স্ত্রী জয়ন্তি বড়াল। 

    লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রাজাপুর সদরের টিঅ্যান্ডটি সড়কে ১২ শতাংশ জমি স্বামী নিমাই মিস্ত্রি ১৯৮৪ সালের ৫ ডিসেম্বর দলিল করে দেন স্ত্রী অমিয় বালার নামে। সেই থেকে তিনি পরিবারের লোকজন নিয়ে সেখানে বসবাস করেন। দরিদ্র হওয়ায় ওই জমিতে সরকার ত্রাণের একটি ঘর তুলে দেয় অমিয় বালাকে। স্বামীর মৃত্যুর পরে জমিতে নজর পরে স্থানীয় প্রভাবশালীদের। পাশের জমির মালিক মৃত আলমগীর মৃধার পরিবার সীমানা নিয়ে অমিয় বালার সঙ্গে বিরোধে জড়িয়ে পরে। 

    এ সময় তাদের জমি রক্ষার জন্য স্বেচ্ছায় পাহারা দিতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বোন লিপি বেগম ও তাঁর স্বামী আবুল কালাম আজাদ। দুই স্বামী-স্ত্রী অমিয় বালার জমিতে বসবাস শুরু করে। তাঁরা ভাড়া দিয়ে থাকার কথা বললেও তা দেননি। আবুল কালাম আজাদের মৃত্যুর পরে স্ত্রী লিপি বেগম অমিয় বালার ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করে। অমিয় বালা কাজে বাঁধা দিলে শুরু হয় বিরোধ। 

    জালিয়াতি করে দলিল তৈরি করে অমিয় বালাকে তাঁর জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করেন লিপি বেগম। উপায়ান্তু না পেয়ে অমিয় বালা আদালতের মাধ্যমে জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। এর পরেও ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন লিপি বেগম। অমিয় বালা গত ২৬ মে রাজাপুর থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকসহ মালামাল জব্দ করে। 

    এতে ক্ষিপ্ত হয়ে লিপি তাঁর ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার লোকজন নিয়ে অমিয় বালার ঘরে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ছেলের স্ত্রীর শ্লীলতাহানি এবং ঘরের ভেতরের মালামাল ভাঙচুর করে। তারা এখন জোর করে অমিয় বালার জমিতে ভবন নির্মাণের কাজ করে যাচ্ছে। কাজ বন্ধ করে দরিদ্র তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান অমিয় বালা। 


    এ ব্যাপারে লিপি বেগম বলেন, আমার স্বামী মৃত্যুর আগে এই জমি আমার নামে দলিল করে দিয়েছেন। দলিলমুলে আমিই জমির মালিক। তাই নিজের জমিতে ভবন নির্মাণ করছি। অমিয় বালাকে কোন হুমকি দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। 


    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আদালতের নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ