ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে তিনজনকে কুপিয়ে জখম 

    ঝালকাঠিতে তিনজনকে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৯ মে) দিন গত রাত ৩টার দিকে উপজেলার পৌরসভার খাজুরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    আহত পরিবারের সদস্য রাসেল হাওলাদার বলেন, উপজেলার খাজুরিয়া এলাকায় তাদের পরিবারের সঙ্গে ইদ্রিস হাওলাদারের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে তার ছেলে শহিদ (৩০) ও মেয়ে জামাই একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার বাবা রশিদ হাওলাদার (৬৫), ভাই ইমরান হাওলাদার (৩০) ও তার স্ত্রী ফাহিমাকে (২৫) কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

    এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আহতরা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ