ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ‘চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’

    ‘চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিক লাভের আশায় পণ্যের অবৈধ মজুত করা থেকে বিরত থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

    বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় পন্যের সরবরাহ ব্যাবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

    তিনি বলেন অতীতের মত দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আরো কঠোরভাবে ভোক্তা অধিদপ্তর দপ্তর কাজ করবে। কেউ চালের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা  করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ভোক্তা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। 
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ