ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ফেসিয়াল হেয়ার মুক্ত মসৃণ ত্বক পাবেন যেভাবে

    ফেসিয়াল হেয়ার মুক্ত মসৃণ ত্বক পাবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মসৃণ ত্বকের পূর্বশর্ত- ফেসিয়াল হেয়ার মুক্ত ত্বক। তবে নারীরা সচরাচর স্ক্রাব, ময়েশ্চারাইজার ব্যবহার এমনকি ফেসমাস্কও ব্যবহার করেন। তবুও ত্বক মসৃণ না হলে নিজের ত্বককে দুষবেন না।  

    ফেসিয়াল হেয়ার দূর করতে পারলেই আপনার ত্বক মসৃণ হবে। ওয়াক্সিং বা থ্রেডিং দেহের অন্যান্য অংশে করা সম্ভব হলেও তা আপনাকে ব্যথা বা অস্বস্তি এনে দিতে পারে। সেজন্যেই আজ ব্যথা ছাড়া কিভাবে ফেসিয়াল হেয়ার দূর করবেন, তা নিয়েই আলোচনা করবো: 

    ফেসিয়াল হেয়ার
    ত্বক মসৃণ করতে ফেসিয়াল হেয়ার দূর করার বিকল্প নেই
    থ্রেডিং এবং শেভিং

    সাইডবার্নস ছাড়া মুখের ত্বকের লোম বা চুল দূর করতে থ্রেডিং বা শেভিং একটি কার্যকরী পদ্ধতি। তবে আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে এই পদ্ধতি এড়িয়ে চলাই ভালো।  

    ফেসিয়াল ট্রিমার 

    আজকাল বাজারে ফেসিয়াল হেয়ার দূর করার জন্যে এক ধরণের ট্রিমার পাওয়া যায়। এই ট্রিমার ব্যবহারে ব্যথা লাগেনা। তাই ফেসিয়াল ট্রিমারও ব্যবহার করতে পারেন। 

    শেভিং

    ব্যথামুক্তভাবে মুখের লোম দূর করতে চাইলে শেভিং এর আশ্রয় নিতে পারেন। শেভিং-এর রেজার সচরাচর প্লাস্টিক এবং সাধারণ ব্লেড দিয়ে প্রস্তুত করা হয়। তাই ব্যবহারের পর এন্টিসেপটিক দিয়ে ধুয়ে নিন।   

    ফেসিয়াল হেয়ার
    ব্যথামুক্তভাবে মুখের লোম দূর করতে চাইলে শেভিং এর আশ্রয় নিতে পারেন
    ওয়াক্সিং

    ওয়াক্সিং-এর মাধ্যমেও মুখের লোম দূর করা সম্ভব। এক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ বা প্রফেশনালের সাহায্য নিন।  

    লেজার থেরাপি

    চিরতরে মুখের লোম দূর করতে চাইলে লেজার থেরাপি করতে পারেন। আজকাল অনেক ক্লিনিকেই লেজার থেরাপি চালু হয়েছে। তবে কোন ক্লিনিকের সেবার মান কেমন তা যাচাই বাছাই করে এগোবেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ