ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। 

    শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের  নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

    মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, অটো শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক। 

    সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানান। আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয় সমাবেশে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ