ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • কাঠালিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

    কাঠালিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী ও সারা বাংলাদেশে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসষ্ট্যান্ড রূপালী ব্যাংক চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার।

    এসময় উপস্থিত ছিলেন আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনঞ্জুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান প্রমুখ।

    কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ