ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে ছোট ভাইকে হত্যা করে বড় ভাইয়ের থানায় আত্মসমর্পণ 

     ঝালকাঠিতে ছোট ভাইকে হত্যা করে বড় ভাইয়ের থানায় আত্মসমর্পণ 
    ছোট ভাইকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেন বড় ভাই মেহেদী হাসান। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলায় ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। আজ রোববার ভোরে নলছিটি পৌর শহরের টিএন্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

    পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মেহেদী হাসান। নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে। 

    পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পা ভেঙে গুরুতর জখম করে রুমের ভেতর আটকে রাখেন তাঁর বড় ভাই মেহেদী হাসান। পরে সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাদের বড় ভাই রুহুল আমিনকে জানায় মেহেদী। এরপর দ্রুত বরিশাল শেরই বাংলা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরেই বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ