ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • করোনা সংক্রমণ : কাল শেষ হচ্ছে সরকারি ‘বিধিনিষেধ’

    করোনা সংক্রমণ : কাল শেষ হচ্ছে সরকারি ‘বিধিনিষেধ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে। যা শেষ হবে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। তবে তারপর কী হবে? এ বিধিনিষেধ আরো বাড়বে নাকি তা স্বাভাবিক হবে সে বিষয়ে রবিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সিদ্ধান্ত জানা যাবে।

    বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু কারিগরি পরামর্শক কমিটি বিধিনিষেধ বাড়ানোর ব্যাপারে কোনো সুপারিশ না করায় সরকারের পক্ষ থেকেও বিধিনিষেধ বাড়ানোর সম্ভাবনা কম। এ ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ওপরই গুরুত্ব দেবে সরকার।

    গত ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম ভার্চুয়াল বিফ্রিংয়ে বলেছিলেন, ‘সরকার পরামর্শ দিয়েছিল, এবারের ঈদে নিজ নিজ অবস্থান ছেড়ে যেন বাইরে না যাই। কিন্তু আমরা দেখেছি, বহু মানুষ এই পরামর্শ উপেক্ষা করে নানাভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। সেখানে কিছু মর্মান্তিক দৃশ্যও দেখেছি। যারা বাড়িতে গেছেন, এখনো অফিস খোলেনি। স্কুল-কলেজে দেরি করে ফিরলেও কোনো ক্ষতি হচ্ছে না। তারা অন্তত সাত থেকে ১৪ দিন দেরি করে ফিরে আসবেন।’


    মুখপাত্রের মতে, ‘যাদের ইতোমধ্যে উপসর্গ দেখা গেছে, তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষা অবশ্যই করিয়ে নেবেন। ফিরে আসার সময় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। ভারত থেকে যারা আসছেন তাদের কাউকে কাউকে আমরা দেখেছি আইন অমান্য করে পালিয়ে যেতে। তারা এই কাজটি যেন না করেন। অন্যের জীবনকে যেন ঝুঁকির মুখে না ফেলেন। জেনে-শুনে আমরা যেন নিজ দেশের ক্ষতির কারণ না হই।

    করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ