ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • নলছিটিতে তিন ছিনতাইকারী আটক

    নলছিটিতে তিন ছিনতাইকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি নলছিটিতে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নলছিটি শহরের কলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    আটকরা হলেন, নারায়নগঞ্জ চনপাড়া এলাকার জাকিরের ছেলে জীবন (২২) একই এলাকার ছত্তার বালীর ছেলে রানা (২৬) ও ফারুকের ছেলে শাকিল (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার ইসলামী ব্যাংকের নলছিটি শহরের স্টেশন সড়কের বুথ থেকে মাকে নিয়ে টাকা উত্তোলন করতে আসেন মুনিয়া নামে এক গৃহবধূ। টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাদের অজ্ঞান করে ৯৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজ দেখে তিন ছিনতাইকারীর ছবি ফেসবুকে দেওয়া হয়। ওই ছিনতাইকারীরা রবিবার সকালে শহরের কলবাড়ি এলাকায় আসলে স্থানীয় জনতা তাদের চিনে ফেলে। তাদের ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা মানুষের টাকা ও মূল্যবান জিনিস চুরি করতো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ