ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের কাছে অবহেলিত নয় : আমু

    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের কাছে অবহেলিত নয় : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন আর সমাজের কাছে অবহেলিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভাতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। প্রতিবন্ধীরা মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে সমাজে সাধারণ মানুষের মত বাঁচতে পারবে। তাদের সঠিক পরিচর্যা করলে, তারাও ঘুরে দাঁড়াতে শিখবে। পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হবে। রবিবার সকালে ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকায় ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ভবন নির্মাণের কাজ করবে। 

    আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য সরকার নানা প্রকল্প চালু করেছে। এরই ধারাবাহিকতায় সরকারি সহায়তায় ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। আমার প্রত্যাশা এই বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়ালেখা শিখতে পারবে। 

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসীম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ