ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনায় আক্রান্ত সুজন

    করোনায় আক্রান্ত সুজন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

    নমুনা প্রদানের পর পিসিআর টেস্টে তার নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

    নিজের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে সুজন নিজেই জানিয়েছেন।

    সুজন জানান, কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করছিলেন তিনি। সাবধানতাবশত টিম হোটেলে যাননি। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার বর্তমান অবস্থা শারীরিকভাবে স্থিতিশীল আছে।

    বাংলাদেশ দলের বর্তমান টিম লিডার সুজন। তবে করোনা আক্রান্তের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করা হচ্ছে না সুজনের।

    গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল খালেদ মাহমুদের। ঠাণ্ডাজনিত অসুস্থায় জৈব সুরক্ষা বলয়ে এদিন যোগ দেননি তিনি।

    ঘরের মাঠে সিরিজ বলে সুজনের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ