ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে মাদক কারবারির সাত বছর কারাদন্ড

    ঝালকাঠিতে মাদক কারবারির সাত বছর কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে রুবেল তালুকদার (৩২) নামে এক মাদক কারবারিকে সাত বছরের সশ্রম কারাদনড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

    মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রুবেল তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নতুন নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের ছেলে। রয় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ জুলই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার কাটাখালী সেতুর ওপরে রুবেল তালুকদারের দেহ তল্লাশী করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৮ এর একটি দল। এ

     ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ এর নায়েব সুবেদার মোহাম্মদ রাজু বাদী হয়ে ওইদিন রাজাপুর থানায় মামলা দায়ের করেন। রুবেল আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। রাজাপুর থানা পুলিশের এসআই খন্দকার আব্দুর রউফ ২০১৮ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৮ জন সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ