ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

    রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল মো. রুবেল হাওলাদার (২৬) নামে এক গাছের গুরি ব্যবসায়ীর। 

    বুধবার (০৮)‌ মে, বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পুটিয়াখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলা সদরের ডাকবাংলো মোড় গোরস্তান সড়কের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। 

    মোটরসাইকেলে থাকা প্রত্যক্ষদর্শী মো. সাইদুর রহমান জানায়, পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলা থেকে রুবেল নিজের মোটরসাইকেল চালিয়ে রাজাপুরে আসছিল। পিছনে সাইদুর বসা ছিল। পুটিয়াখালী ব্রীজ এলাকায় এসে সামনে থাকা দুইটি বালুবাহী ট্রলিকে ওভারটেক করার চেষ্টা করে রুবেল। এ সময় হঠাৎ ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল সহ তারা রাস্তার পাশে পরে যায়। এতে মোটরসাইকেল থাকা রুবেল ও সাইদুর দুজনেই আহত হয়। 

    স্থানীয়রা, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন। সাইদুর প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সাইদুল উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মো.কাঞ্চন আলী হাওলাদারের ছেলে। 

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ