ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহবান: নেছারাবাদী হুজুর

    রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহবান: নেছারাবাদী হুজুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ধৃষ্ঠতাপূর্ণ উক্তি উগ্রবাদিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। তিনি বলেন, ‘সাইয়্যেদুল মুরসালীন, শাফেউল মুযনেবীন হযরত মুহম্মদ স. মুসলমানদের নিকট তার নিজের জান ও জীবনের চেয়েও অধিক ভালোবাসার পাত্র। তিনি গোটা মানব জাতিই নয়, সমগ্র সৃষ্টিজগতের জন্য শান্তি, মুক্তি ও কল্যাণের দূত।

    নবী মুহাম্মদুর রসূলুল্লাহ স. এর বিরুদ্ধাচরণকারীরা মানবতার দুশমন, সৃষ্টির নিকৃষ্ট জীব। নবীজী স. এর অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।

    বুধবার বাদ যোহর ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে ভারতে বিজেপি সরকারের মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহম্মদ স. এর অবমাননার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে নেছারাবাদী হুজুর এ কথা বলেন।

    তিনি বলেন, বিভিন্ন আরব রাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে ভারতীয় পণ্য বর্জনসহ প্রতিবাদের ঝড় উঠেছে। এর পরেও অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানে ভারত সরকার বিলম্ব করছে। এতে সাম্প্রদায়িক-সম্প্রীতিই সংকটাপন্ন হবে। আর বিশ্ব শান্তি বিনষ্টের দায়ভার ভারতকেই বহন করতে হবে।’

    নেছারাবাদী হুজুর বলেন ‘আমরা দেশের সরকারের উদ্দেশ্যে বলবো ইসলাম ও ইসলামের নবী সকলের তা কোন গোষ্ঠী বা দল বিশেষের নয়। অতএব, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলার গণ মানুষের চেতনা ও অনুভ‚তিকে ব্যক্ত করে ভারত সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহবান করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ