ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • চলমান সপ্তাহ অধিকতর গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

     চলমান সপ্তাহ অধিকতর গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়ছে কি না তা এখনই জানাতে না পারলেও চলমান সপ্তাহকে অধিকতর গুরুত্বপূর্ণ ভাবছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

    শনিবার (২২ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে ফোনালাপে প্রতিমন্ত্রী একথা বলেন। তবে চলমান লকডাউন বাড়বে কি না সে বিষয়ে কিছু বলেননি।

    তিনি বলেন, ঈদ পরবর্তি এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু বিবেচনায় নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষা আছি। বিধিনিষেধ বাড়বে কি না? এরকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।

    কিছুদিন করোনা সংক্রামণ কম থাকার পর আবার সংক্রামণ বাড়ছে এবিষয়ে কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু আমাদের আলোচনা পর্যালোচনায় আছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কি করলে ভালো হবে। আমরা তো আগেই বলেছি ঈদের পরে করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে সেটা নিয়ে আমরা শঙ্কিত এখনো।

    প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেকের সঙ্গে কথা বলবেন। বিশেষজ্ঞদের মতামত আসবে। তবে ঈদের পরবর্তী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক দিন ধরে বিধিনিষেধ চালিয়ে আসছি। সবকিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

    দূরপাল্লার গণ-পরিবহন চালু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অনেকগুলো বিষয় আছে, একটু চিন্তা ভাবনা করে বিষয়টা আসবে। গণ-পরিবহনের বিষয় নিয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ