ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের  মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরের সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।   

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন  সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হেসেন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান,  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন,  অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম লিটন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু।  

    সমাবেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য উন্নয়নের নামে লুটপাট এবং দুর্নীতিকে দায়ী করে অবিলম্বে সব সকল পণ্যের দাম কমানোর দাবি জানানো হয়। অন্যথায় দেশের সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের বিদায় ঘটানো হবে বলেও জানান বিএনপি নেতৃবৃন্দ।
    a


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ