ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • বিধিনিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস

    বিধিনিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ল।

    তবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।

    এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়।
    সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ