ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী
  • রাজাপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    রাজাপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে শুক্তাগর ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়েছে। রবিবার (১২জুন) বিকেল ৫টায় শুক্তাগড় ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে বলারজোর বাজার হয়ে আউখিরার ভিতর থেকে আবার কেওতা মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার পেশ ইমাম মাওলানা মোঃ খাইরুল ইসলাম, একেশ্বারা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ লোকমান, মাওলানা মোঃ আলাউদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ হোসেন, রাসেল তালুকদার, মোঃ চমন তালুকদার, শফিকুল ইসলাম, মোঃ ফেরদৌস (রিপন), মো. সিব্বির সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান।

    এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন। বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে।

    আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো। আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ