ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নলছিটিতে হাত-পা বাঁধা নরসুন্দরের লাশ উদ্ধার

    নলছিটিতে হাত-পা বাঁধা নরসুন্দরের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে হাত-পা বাঁধা অবস্থায় পঙ্কজ চন্দ্র শীল (৩২) নামে এক নরসুন্দরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    রবিবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি  সেলুনে কাজ করে পঙ্কজ শীল। সে শহরের বাহের রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। গত শনিবার রাত ১০ টার দিকে নলছিটির বারইকরণ গ্রামে তাঁর শশুর বাড়িতে ভাত খেতে ছিল। এসময় একটি ফোন এলে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যায়। এরপর তাকে খোঁজখুঁজি করেও পাওয়া যায়নি। 

    রবিবার রাতে  পোনাবালিয়া বাজারের পাশের খালে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নলছিটি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। পঙ্কজ চন্দ্র শীল শহরের বাহের রোডের নরেন্দ্রনাথ শীলের ছেলে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, লাশের দুটি হাত ও পা বাঁধা ছিল এবং মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। লাশটি সেখান  থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ