ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মহানবী (স‍ঃ) এর অবমাননার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ 

    মহানবী (স‍ঃ) এর অবমাননার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মূখপাত্র কর্তৃক রাসুল (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয় ভাবে নিন্দা এবং গ্রেপ্তারের দাবীতে ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৪জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন শাখায় লেবুবুনিয়া বাজার মসজিদ এর সামনে থেকে শুরু হয়ে বাজারের দক্ষিণ বাজার অতিক্রম করে লেবুবুনিয়া বাজারের উওর মাথা সংলগ্ন ইসলামী ব্যাংক পর্যন্ত এসে মিছিল শেষ হয়। ইসলামী ব্যাংক এর সামনে সমাবেশ করে এবং দোয়া ও মোনাজাত করে সমাবেশ শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সকল পেশার মানুষ অংশগ্রহন করেন।

    এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি ক্বারী ইব্রাহিম আল-হাদী, সাতুরিয়া উওর প্রাক্তন সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাতুরিয়া মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. ইসহাক বিন আওয়াল এবং সাতুরিয়া ইউনিয়ন শাখার মুজাহিদ কমিটির ছদর আঃ রহিম মোল্লা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ