ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে পঙ্কজ শীল হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

    ঝালকাঠিতে পঙ্কজ শীল হত্যার বিচার দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নরসুন্দর (সেলুন মালিক) পঙ্কজ শীল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নরসুন্দর সমবায় সমিতি। 

    বুধবার সকাল ১০ টায় ঝালকাঠি কালেক্টরেট ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝালকাঠির সকল সেলুন মালিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় সমিতির আওতাভুক্ত ঝালকাঠির সকল সেলুন সকাল  ১০টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়। 

    ঝালকাঠি নরসুন্দর সমবায় সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, নরসুন্দর সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র শীল। 

    বক্তারা  বলেন,  বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে পঙ্কজ শীলকে, এটা একটি পরিকল্পিত হত্যা।' ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

    উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ের পশ্চিম বাড়ইকরন গ্রামে শহীদিয়া খালে গত ১১ জুন রোববার সন্ধ্যায় পঙ্কজ শীল নামের ৩২ বছর বয়সী এই যুবকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ