ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে জাতীয় ফল মেলা শুরু

    নলছিটিতে জাতীয় ফল মেলা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি  দুই আসে’ এ স্লোগানে ঝালকাঠির নলছিটিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। 

    উপজেলা কৃষি অফিস মিলনায়তনে টানা তিন দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় বিভিন্ন জাতের ফলের প্রদর্শন করা হয়। ফল মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। আগামী শনিবার বিকেলে ফল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে ফল মেলা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ